• প্রকাশ : রবিবার ১৫ মার্চ, ২০২৬, সময় : ১১:০৬ এএম

এ সম্পর্কিত আরও খবর

আমিনুল হক। ছবি : সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ১৫ মার্চ, ২০২৬, সময় : ১১:০৬ এএম

রাজধানীতে খেলার মাঠের সংকট কাটাতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, ঢাকা দুই সিটি কর্পোরেশনে দুটি বড় মাঠ তৈরির পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে ফুটসাল খেলার সুবিধা নিশ্চিত করা হবে, যেন সব বয়সের মানুষ সহজেই খেলার সুযোগ পায়।

শনিবার (১৪ মার্চ) সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে সারাদেশের শহর ও গ্রাম অঞ্চলে খেলার মাঠ নির্ধারণ, উন্নয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে গঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি এই পরিকল্পনার কথা জানান।

সভায় প্রতিমন্ত্রী আমিনুল হক ঢাকা মহানগরের খেলার মাঠের তীব্র সংকটের কথা উল্লেখ করে বলেন, মাঠের জায়গা খুঁজে বের করতে প্রয়োজনে বিশেষ কৌশল অবলম্বন করা হবে। যেখানে পর্যাপ্ত জায়গা নেই, সেখানে অন্তত দুটি ওয়ার্ডের মাঝখানে একটি খেলার মাঠ তৈরির উদ্যোগ নেয়া হবে। যদি তাতেও জায়গা পাওয়া না যায়, তবে তিনটি ওয়ার্ডের সমন্বয়ে একটি বড় খেলার মাঠের স্থান নির্ধারণ করা হবে। এছাড়া বর্তমান প্রজন্মের কাছে জনপ্রিয় ফুটসাল খেলার প্রসারে প্রতিটি ওয়ার্ডে একটি করে ডেডিকেটেড ফুটসাল মাঠ তৈরি করার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী ।

ঢাকার দুই সিটি কর্পোরেশনে বড় পরিসরে দুটি খেলার মাঠের পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সিটি কর্পোরেশন, গণপূর্ত বিভাগ এবং বিভিন্ন স্কুলের অধীনে থাকা খালি জায়গাগুলো দ্রুত চিহ্নিত করে সেগুলো শিশুদের জন্য উন্মুক্ত করতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রতিটি এলাকায় শিশুদের জন্য পর্যাপ্ত খেলার সুযোগ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। মাঠগুলোকে শুধু খেলার জন্য নয়, বরং সব বয়সী মানুষের জন্য উপযোগী করে গড়ে তোলা হবে। মাঠের চারপাশে সুন্দর ওয়াকওয়ে বা হাঁটার রাস্তা তৈরি করা হবে যেন বয়োজ্যেষ্ঠরা নিরাপদ পরিবেশে সকালে ও বিকেলে হাঁটাচলা করতে পারেন।

সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর পরামর্শে প্রতিটি ইউনিয়নে একটি এবং উপজেলা সদরে একটি করে খেলার মাঠ নির্ধারণের সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, মাঠটি যেন ইউনিয়নের কোনো প্রান্তে না হয়ে জনপদ ও যাতায়াতের সুবিধার কথা চিন্তা করে মাঝামাঝি স্থানে হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। মাঠ নির্বাচনে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা ব্যক্তিগত তদবিরকে প্রশ্রয় না দিয়ে জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন তিনি।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী সহ গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।



  • প্রকাশ : রবিবার ১৫ মার্চ, ২০২৬, সময় : ১১:২২ এএম

এ সম্পর্কিত আরও খবর


২৮ মার্চ শুরু হবে আইপিএল। ছবি : সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ১৫ মার্চ, ২০২৬, সময় : ১১:২২ এএম

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত চলছে। পশ্চিম এশিয়ার চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়তে শুরু করেছে বিভিন্ন দেশে। আমেরিকা-ইসরায়েল-ইরান সংঘাতের জেরে এবার আইপিএলকে ঘিরেও কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতে এলপিজি গ্যাসের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এ কারণে ২৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া কোটি টাকার টুর্নামেন্ট নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

গ্যাস সংকটের কারণে আইপিএলে কেন প্রভাব পড়বে, এই প্রশ্ন উঠতে পারে। তবে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্টেডিয়ামের ফ্লাডলাইটের জন্য জ্বালানির প্রয়োজন এবং হাজার হাজার অতিথিদের জন্য হোটেলে রান্না করতে হয়। এলপিজির অভাবে তা ব্যাহত হতে পারে। পশ্চিম এশিয়ার আকাশপথে নিষেধাজ্ঞার কারণে বিদেশি ক্রিকেটারদের ভারতে আসা কঠিন হয়ে পড়েছে। ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ভারত থেকে দেশে ফিরতে জটিলতার মুখোমুখি হয়েছিল। এছাড়া জ্বালানির দাম বেড়ে যাওয়ায় দলগুলির এক শহর থেকে অন্য শহরে যাতায়াতের খরচও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বোর্ডের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, তারা হোটেল মালিকদের সঙ্গে কথা বলছেন। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পরিস্থিতি আরও খারাপ না হলে সূচিতে কোনো পরিবর্তন হবে না। এই পরিস্থিতি নিয়ে আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়েছেন, ‘আমরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি। এখনই কিছু বলা সম্ভব নয়। কারণ, পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। তবে প্রয়োজন অনুযায়ী, আমরা সঠিক সিদ্ধান্ত নেব।’


বিষয় :

  • প্রকাশ : রবিবার ১৫ মার্চ, ২০২৬, সময় : ১১:২০ এএম

এ সম্পর্কিত আরও খবর


আউট হওয়ার পর এভাবেই প্রতিক্রিয়া জানান সালমান আগা। ছবি : সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ১৫ মার্চ, ২০২৬, সময় : ১১:২০ এএম

দ্বিতীয় একদিনের ম্যাচে রান আউট হওয়ার পর তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে শাস্তি পেয়েছেন পাকিস্তানি ব্যাটার সালমান আলী আগা। মেহেদী হাসান মিরাজের কাছে রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরার সময় গ্লাভস ও হেলমেট ছুঁড়ে মেরেছিলেন সালমান।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারের চতুর্থ বলে, সালমান পপিং ক্রিজের বাইরে থাকা অবস্থায় মিরাজকে বল কুড়িয়ে দিতে উদ্যত হয়েছিলেন। কিন্তু মিরাজ সুযোগ পেয়ে তাকে রান আউট করেন।

ব্যক্তিগত ৬৪ রানে আউট হয়ে সাজঘরে ফেরার সময় ক্ষোভ প্রকাশ করেন সালমান। এসময় গ্লাভস ও হেলমেট ছুঁড়ে মারেন এই পাকিস্তানি ব্যাটার। সেইসঙ্গে চেহারায়ও ছিল স্পষ্ট বিরক্তি। এ ঘটনায় ম্যাচ রেফারি তাকে তিরস্কার করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছেন। সালমান অভিযোগ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। সালমান অবশ্য এখনও মানছেন, মিরাজের রান আউট করা উচিৎ হয়নি।

আইসিসির আইনের তোয়াক্কা না করে তার যুক্তি, ‘কেউ চাইলে সবসময় নিয়ম অনুসরণ করে চলতে পারে। তবে যদি স্পোর্টসম্যান স্পিরিটের কথা ভাবতে হয়, স্পোর্টসম্যান স্পিরিট সবার আগে থাকবে, যে পরিস্থিতিই হোক না কেন। সে যা করেছে তা ঠিক আছে, আইনে আছে। তার জায়গায় সে সঠিক। যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি হলে এখানে ভিন্ন কিছু করতাম। আমি স্পোর্টসম্যান স্পিরিটকেই প্রাধান্য দিতাম।’

এদিকে মেহেদী হাসান মিরাজ ম্যাচের শেষে আউট প্রসঙ্গে বলেন, ‘সে পপিং ক্রিজের বাইরে ছিল, আমি বল খুঁজছিলাম। আমি যদি রান আউট মিস করতাম ও আরও রানের পেছনে ছুটত। আমি শুধু এটাই ভেবেছি।’


মেয়েদের জন্য নতুন টুর্নামেন্টের ঘোষণা বিসিবির। ছবি : সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ১৫ মার্চ, ২০২৬, সময় : ১১:১৫ এএম

নারী ক্রিকেটারদের জন্য নতুন করে টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 'বিসিবি উইমেন্স কাপ' নামে আগামী ৫ মে থেকে ১৪ মে পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। এতে অংশ নেবেন সর্বশেষ ঢাকা উইমেন্স ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগে খেলা ক্রিকেটাররা।

টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেবে। এর ফলে ১১২ জন ক্রিকেটার এই টুর্নামেন্টে অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন। অংশগ্রহণকারী সব খেলোয়াড় পুরো টুর্নামেন্টের জন্য ২৫ হাজার টাকা করে ম্যাচ ফি পাবেন। এ ছাড়া চ্যাম্পিয়ন দল, প্লেয়ার অব দ্য ম্যাচসহ বিভিন্ন ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য পুরস্কার দেওয়া হবে।

এ দিকে চলতি বছরের এপ্রিলে প্রথমবারের মতো মাঠে গড়ানোর কথা ছিল নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে সেটা পিছিয়ে গেছে।

নতুন সূচি অনুযায়ী ১০ জুলাই বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে হবে নারী বিপিএলের প্রথম ম্যাচ।

  • প্রকাশ : রবিবার ১৫ মার্চ, ২০২৬, সময় : ১১:১১ এএম


নারী ক্রীড়াবিদদের নিয়ে ডেইলি সানের বিশেষ রাউন্ডটেবিল

  • প্রকাশ : রবিবার ১৫ মার্চ, ২০২৬, সময় : ১১:১১ এএম

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের সাফল্য সংগ্রামের গল্প তুলে ধরতে বিশেষ জাতীয় গোলটেবিল আলোচনা আয়োজন করেছে ডেইলি সান। সময় নারী ক্রীড়াবিদকে সম্মাননা প্রদান করা হয়।

গ্রেস প্রেজেন্টসরাইজ অব উইমেন স্পোর্টসশিরোনামের এই আয়োজনে যুব ক্রীড়াপ্রতিমন্ত্রী আমিনুল হক, দেশের বিভিন্ন অঙ্গনের নারী ক্রীড়াবিদ, কোচ, ক্রীড়া সংগঠক নীতিনির্ধারকেরা অংশ নিয়ে নারী ক্রীড়ার অগ্রগতি চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা আলোচনা করেন।

ডেইলি সানের এই উদ্যোগে টাইটেল পার্টনার হিসেবে ছিল গ্রেস এবং অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে যুক্ত ছিল এস-রহমান প্রপার্টিস এবং বসুন্ধরা মেডিকেল সিটি। করপোরেট খাতের এমন সম্পৃক্ততা নারী ক্ষমতায়ন নারী ক্রীড়ার বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আয়োজকেরা মনে করেন।

সম্মাননা প্রাপ্তরা হলেনক্রিকেটার সালমা খাতুন, ভারোত্তোলক মাবিয়া আক্তার, ফুটবলার সানজিদা আক্তার, ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি সাঁতারু মাহফুজা খাতুন শিলা।

অনুষ্ঠানে বিভিন্ন ডিসিপ্লিনের নারী ক্রীড়াবিদরা তাদের অভিজ্ঞতা, সংগ্রাম স্বপ্নের কথা তুলে ধরেন। বর্তমান সাবেক জাতীয় দলের খেলোয়াড়, কোচ এবং ক্রীড়া কর্মকর্তারা আলোচনায় অংশ নিয়ে নারী ক্রীড়ার বিকাশে বিদ্যমান কাঠামোগত, আর্থিক প্রাতিষ্ঠানিক নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।

আলোচনায় উঠে আসে উন্নত প্রশিক্ষণ সুবিধার সীমাবদ্ধতা, আর্থিক নিরাপত্তার অভাব, সামাজিক সাংস্কৃতিক প্রতিবন্ধকতা এবং গণমাধ্যমে পর্যাপ্ত প্রচারের ঘাটতির মতো গুরুত্বপূর্ণ বিষয়। অনেক ক্রীড়াবিদ প্রতিযোগিতামূলক ক্যারিয়ার শেষে নারী খেলোয়াড়দের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা সহায়তা ব্যবস্থার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

গোলটেবিল আলোচনায় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াবিদ কোচদের বক্তব্য শোনেন এবং তাদের উত্থাপিত বিষয়গুলো নোট নেন। তিনি আশ্বাস দেন, নারী ক্রীড়াবিদদের জন্য আরও ভালো পরিবেশ সুযোগ তৈরিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

একই সঙ্গে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ডিসিপ্লিনে বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের ধারাবাহিক সাফল্যে সন্তোষ প্রকাশ করেন তিনি। তাদের নিষ্ঠা, পরিশ্রম দৃঢ়তার প্রশংসা করে বলেন, নারী ক্রীড়াবিদদের অর্জন দেশের জন্য গর্ব আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বর্তমান নির্বাচক সালমা খাতুন, জাতীয় দলের পেসার মারুফা আক্তার এবং অলরাউন্ডার স্বর্ণা আক্তার। ছাড়া ছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দলের অধিনায়ক অর্পিতা পাল, একই দলের গোলরক্ষক হিমাদ্রি বড়ুয়া সুখ এবং বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার এস এম গোলাম ফাইয়াজ।

বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের খেলোয়াড় সানজিদা আক্তার, জাতীয় শুটিং দলের কামরুন্নাহার কলি তাসমায়াতি এমা আলী এবং দাবা থেকে নারী ফিদে মাস্টার নওশিন আঞ্জুম আলোচনায় অংশ নেন। ছাড়া অংশ নেন জাতীয় আর্চারি দলের বন্যা আক্তার, জাতীয় বক্সার সানজিদা জান্নাত, টেবিল টেনিস খেলোয়াড় খয় খয় সাই মারমা, সাদিয়া রহমান মৌ সোনাম সুলতানা সোমা এবং ভারোত্তোলক মাবিয়া আক্তার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণ ফুটবলারদের মধ্যেও অনেকে। তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস এবং অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের খেলোয়াড় সিনহা জাহান সিখা।

কোচিং কমিউনিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন নারী ফুটবল কোচ লিনা চাকমা, ফুটবল কোচ গোলাম রব্বানী ছোটন এবং নারী ফুটবল কোচ মাহমুদা শরিফা অদিতি।

বাংলাদেশে নারী ক্রীড়ার অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়া, আন্তর্জাতিক অঙ্গনে দেশের সাফল্যকে সমৃদ্ধ করা এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার লক্ষ্যে পাঁচজন কৃতী নারী ক্রীড়াবিদকে সম্মাননা প্রদান করেছে ডেইলি সান। অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সময় উপস্থিত ছিলেন ডেইলি সান-এর সম্পাদক রেজাউল করিম লোটাস এবং এক্সিকিউটিভ ডিরেক্টর তাসভীর উল ইসলাম।

 

  • প্রকাশ : রবিবার ১৫ মার্চ, ২০২৬, সময় : ১১:০৯ এএম

এ সম্পর্কিত আরও খবর


জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট শামিমা সাত্তার মিমু। ছবি : ফেসবুক থেকে নেওয়া

  • প্রকাশ : রবিবার ১৫ মার্চ, ২০২৬, সময় : ১১:০৯ এএম

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য, বিকেএসপির সাবেক উপ-পরিচালক (প্রশিক্ষণ) ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট শামিমা সাত্তার মিমু আর নেই। শুক্রবার (১৩ মার্চ) রাতে ঢাকায় নিজ বাসভবনে হৃদরোগে আক্তান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, দীর্ঘদিন ধরেই হৃদরোগ ও ভার্টিগোজনিত সমস্যায় ভুগছিলেন শামিমা মিমু। কয়েকমাস আগে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এ সময় হাঁটাচলা ও মানুষ চিনতে সমস্যায় পড়ছিলেন তিনি। পরে কিছুটা সুস্থ হলেও শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। মরহুমার শেষ ইচ্ছে অনুযায়ী তাকে দিনাজপুরে তার বাবার কবরের পাশে দাফন করা হবে। এজন্য ঢাকা থেকে তার মরদেহ দিনাজপুরে নেওয়া হয়েছে।

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করা শামিমা মিমু একাধারে প্রশিক্ষক ও বিচারক হিসেবে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও কর্মসূচিতে দায়িত্ব পালন করেন।

জাতীয় অ্যাথলেটিক্স হাইজাম্পে দীর্ঘদিন আধিপত্য বজায় রেখেছিলেন তিনি। পাশাপাশি স্প্রিন্টেও জিতেছেন একাধিক পদক। ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০০ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কার পান।

তার মৃত্যুতে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, কর্মকর্তা, কোচ, অ্যাথলেট ও সংশ্লিষ্ট সকলেই গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।


বাংলাদেশ ও পাকিস্তান সিরিজের ট্রফি। ছবি : সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ১৫ মার্চ, ২০২৬, সময় : ১১:০৩ এএম

বিশ্ব ক্রীড়াঙ্গনে রোববার (১৫ মার্চ) রয়েছে বেশ কয়েকটি ইভেন্ট। ওয়ানডেতে বাংলাদেশের সিরিজ নির্ধারণী ম্যাচে দুপুরে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে তারা। এছাড়া বার্সেলোনা খেলবে গেতাফের সঙ্গে। রয়েছে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি।

এক নজরে দেখে নিন টিভিতে আজকের যত খেলা :

ক্রিকেট

৩য় ওয়ানডে

বাংলাদেশ-পাকিস্তান

দুপুর ২টা ১৫ মিনিট, টি স্পোর্টস ও নাগরিক টিভি

১ম টি-টোয়েন্টি

নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা

দুপুর ১২টা ১৫ মিনিট, সনি স্পোর্টস ১

ফুটবল

নারী এশিয়ান কাপ

জাপান-ফিলিপাইন

বেলা ১১টা, টি স্পোর্টস ও ট্যাপম্যাড

ইংলিশ প্রিমিয়ার লিগ

ম্যানইউ-অ্যাস্টন ভিলা

রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

লিভারপুল-টটেনহাম

রাত সাড়ে ১০টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা

বার্সেলোনা-সেভিয়া

রাত ৯-১৫ মিনিট, বিগিন অ্যাপ

সিরি ‘আ’

লাৎসিও-এসি মিলান

রাত ১-৪৫ মিনিট, ডিএজেডএন