• প্রকাশ : রবিবার ০৮ মার্চ, ২০২৬, সময় : ১:১২ পিএম

এ সম্পর্কিত আরও খবর

ট্রেনের টিকিট। ছবি : সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ০৮ মার্চ, ২০২৬, সময় : ১:১২ পিএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। রোববার (৮ মার্চ) অগ্রিম টিকিট বিক্রির ৬ষ্ঠ দিন।

যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ পাওয়া যাচ্ছে ১৮ মার্চের ট্রেনের আসনের টিকিট।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সার্ভারের ওপর চাপ কমাতে এবার অঞ্চলভেদে দুটি ভিন্ন সময়ে টিকিট বিক্রি করা হচ্ছে।

এদিন সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের ১৮ মার্চের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের ১৮ মার্চের টিকিট বিক্রি শুরু হবে।

কোন তারিখে ট্রেনের কোন টিকিট

ঈদুল ফিতরের আগে ট্রেনের ১৩, ১৪, ১৫, ১৬ ও ১৭ মার্চ তারিখের টিকিট বিক্রি হয়েছে গত ৩, ৪, ৫, ৬ ও ৭ মার্চ। এছাড়া ৮ ও ৯ মার্চ যথাক্রমে বিক্রি করা হবে ১৮ ও ১৯ মার্চের অগ্রিম টিকিট।

চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। এক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। কোনো টিকিট রিফান্ড করা হবে না।

অনলাইনে ট্রেনের টিকিট কেনার পদ্ধতি

যাত্রীরা মোবাইল অ্যাপ ‘রেল সেবা’ অথবা বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট ব্যবহার করে সহজেই অগ্রিম ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারেন। ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কিনতে প্রথমে বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে নিজের ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

লগইন করার পর ভ্রমণের তারিখ, যাত্রার প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন এবং ভ্রমণের শ্রেণি নির্বাচন করে ‘Find Ticket’ বাটনে ক্লিক করতে হবে।

এরপর পরবর্তী পেজে ট্রেনের নাম, ট্রেন ছাড়ার সময় এবং আসন খালি আছে কি না—এসব তথ্য দেখা যাবে। সেখান থেকে পছন্দের ট্রেনের ‘View Seats’ অপশনে গিয়ে খালি আসন থাকলে নিজের পছন্দ অনুযায়ী সিট নির্বাচন করতে হবে। এরপর ‘Continue Purchase’ বাটনে ক্লিক করে টিকিট কেনার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

টিকিটের মূল্য পরিশোধ করা যাবে ভিসা কার্ড, মাস্টারকার্ড বা বিকাশের মাধ্যমে। পেমেন্ট সফলভাবে সম্পন্ন হলে একটি ই-টিকিট স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে এবং একই সঙ্গে যাত্রীর ই-মেইলেও টিকিটের কপি পাঠানো হবে।

পরবর্তীতে ই-মেইল থেকে টিকিটটি প্রিন্ট করে এবং সঙ্গে একটি ফটো আইডি নিয়ে যাত্রার আগে সংশ্লিষ্ট স্টেশন থেকে ছাপানো টিকিট সংগ্রহ করা যাবে।



  • প্রকাশ : রবিবার ১৫ মার্চ, ২০২৬, সময় : ১০:০৪ এএম

এ সম্পর্কিত আরও খবর


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)

  • প্রকাশ : রবিবার ১৫ মার্চ, ২০২৬, সময় : ১০:০৪ এএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত পৃথক আদেশে তাদের পদায়ন করা হয়।

শনিবার (১৪ মার্চ) এ তথ্য জানিয়েছে ডিএমপি।

এক আদেশে সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ বিভাগ) এনায়েত কবীর সোয়েবকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-মিরপুর বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে। অপরদিকে সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-ওয়ারী বিভাগ) এম, এম, সবুজ রানাকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তরা বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।

আরেক আদেশে সহকারী পুলিশ কমিশনার (ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ) আরিফুল ইসলাম সরকারকে সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক-মতিঝিল বিভাগের (ট্রাফিক-রামপুরা জোন) হিসেবে পদায়ন করা হয়েছে। সহকারী পুলিশ কমিশনার (সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ) ইমরানুল ইসলামকে মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার (সবুজবাগ জোন) হিসেবে পদায়ন করা হয়েছে। সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-সবুজবাগ জোন) তৌফিক আহমেদকে মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার (খিলগাঁও জোন) হিসেবে পদায়ন করা হয়েছে।

সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-উত্তর) জান্নাতুল ফেরদৌসকে মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-সবুজবাগ জোন) হিসেবে পদায়ন করা হয়েছে। সহকারী পুলিশ কমিশনার (ইকুইপমেন্ট-লজিস্টিক বিভাগ) মো. সাইদুর রহমান শেখকে তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (তেজগাঁও শিল্পাঞ্চল জোন) হিসেবে পদায়ন করা হয়েছে।

অপরদিকে, সহকারী পুলিশ কমিশনার (পিওএম-পূর্ব বিভাগ) শুভ্র দেবকে ট্রাফিক-রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-ধানমন্ডি জোন) হিসেবে পদায়ন করা হয়েছে। সহকারী-পুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) হাসান রাশেদ পরাগকে উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-উত্তরা পশ্চিম) হিসেবে পদায়ন করা হয়েছে।

সহকারী-পুলিশ কমিশনার (ট্রাফিক-রামপুরা জোন) এ কে এম নছরুত হাসানকে ট্রাফিক-ওয়ারী বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-ডেমরা জোন) হিসেবে পদায়ন করা হয়েছে।

  • প্রকাশ : রবিবার ১৫ মার্চ, ২০২৬, সময় : ১০:০০ এএম

এ সম্পর্কিত আরও খবর


বাংলাদেশ রেলওয়ে

  • প্রকাশ : রবিবার ১৫ মার্চ, ২০২৬, সময় : ১০:০০ এএম

বাংলাদেশ রেলওয়ে এবার চলন্ত ট্রেনে সরাসরি মহাকাশ থেকে আসা উচ্চগতির স্যাটেলাইট ভিত্তিক ‘স্টারলিংক’ ইন্টারনেট সেবা চালু করেছে।

শুক্রবার (১৩ মার্চ) থেকে দেশের তিনটি জনপ্রিয় ও ভিআইপি আন্তঃনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে ফ্রি ওয়াইফাই সেবা দেওয়া শুরু হয়।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) সহযোগিতায় ইলন মাস্কের স্পেস-এক্স কোম্পানির স্টারলিংক স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে এই সেবা প্রদান করা হচ্ছে।

প্রাথমিকভাবে যাত্রীরা তিনটি ট্রেনে এই সুবিধা পাচ্ছেন: পর্যটক এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেস।

রেলওয়ে কর্মকর্তারা জানান, দীর্ঘ ভ্রমণে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের চাহিদা পূরণেই এই সেবা চালু করা হয়েছে। স্টারলিংক স্যাটেলাইট সরাসরি সিগন্যাল পাঠানোর কারণে জঙ্গল বা দুর্গম এলাকাতেও ইন্টারনেটের গতি কমবে না।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে ধীরে ধীরে দেশের অন্যান্য জনপ্রিয় এবং চাহিদাসম্পন্ন আন্তঃনগর ট্রেনেও এই ওয়াইফাই সুবিধা স্থায়ীভাবে চালু করা হবে। এর ফলে যাত্রীরা ট্রেনে বসেই ফ্রিল্যান্সিং, অনলাইন ক্লাস এবং অফিসের কাজ সহজে করতে পারবেন।


মধ্যপ্রাচ্যের প্রবাসীরা পাচ্ছেন ভিসা নবায়নের সুযোগ

  • প্রকাশ : রবিবার ১৫ মার্চ, ২০২৬, সময় : ৯:৫৭ এএম

ইরান ও যুক্তরাষ্ট্র–ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক ফ্লাইট অনিয়মিত হয়ে পড়েছে। এর ফলে ছুটিতে বেড়াতে আসা প্রবাসীদের অনেকে আটকা পড়েছেন। কারও কারও ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, কারও শেষের দিকে। 


তবে এখন তাঁরা ভিসা নবায়নের আবেদন করতে পারবেন বলে জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।


মন্ত্রণালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইন থেকে বাংলাদেশে আসা কর্মীরা ভিসা নবায়নের জন্য নিয়োগকর্তা বা কফিলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। এ ছাড়া অনলাইনেও আবেদন করতে পারবেন।


এতে আরও বলা হয়, ইতিমধ্যে যাঁদের ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে, তাঁদের ভিসার মেয়াদ এক মাস বাড়িয়েছে কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সরকার। ইরান–ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ছুটিতে অবস্থান করা কর্মীর ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হলে বা শিগগিরই শেষের দিকে হলে, সংশ্লিষ্ট দেশে গিয়ে তাঁদের ভিসা নবায়ন করা সম্ভব হচ্ছে না। এ কারণেই তাঁদের ভিসা নবায়নের বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • প্রকাশ : রবিবার ১৫ মার্চ, ২০২৬, সময় : ৯:৫৫ এএম

এ সম্পর্কিত আরও খবর


বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

  • প্রকাশ : রবিবার ১৫ মার্চ, ২০২৬, সময় : ৯:৫৫ এএম

রাজধানীতে ফের বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 


আজ শনিবার (১৪ মার্চ) সকাল ৭ টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশ এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আভাস রয়েছে।


পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হতে পারে। এমন পরিস্থিতিতে দিনের তাপমাত্রা সামান্য কমারও সম্ভাবনা রয়েছে।


আজ ভোর ৮টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আদ্রতা ছিল ৮৭ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড হয়েছে ২২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।


চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে গ্যাসবাহী চারটি জাহাজ। ছবি : সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ০৮ মার্চ, ২০২৬, সময় : ১:২৩ পিএম

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হলেও দেশের জ্বালানি চাহিদা পূরণে হরমুজ প্রণালি পাড়ি দেওয়া গ্যাসের চারটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

এর বাইরে রোববার (৮ মার্চ) দুপুর ২টায় তরল পেট্রোলিয়াম গ্যাসবাহী এলপিজি সেভেন নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। ওমানের সোহার বন্দর থেকে জাহাজটি ২২ হাজার ১৭২ মেট্রিক টন গ্যাস নিয়ে আসছে।

এছাড়া আরও তিনটি জাহাজ বাংলাদেশ অভিমুখে রয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এতে আপাতত দেশের জ্বালানি সরবরাহে কিছুটা স্বস্তি তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বন্দর সূত্রে জানা গেছে, কাতারের রাস লাফান বন্দর থেকে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী আল জোরা নামের জাহাজটি ৬৩ হাজার ৩৮৩ মেট্রিক টন কার্গো নিয়ে ৩ মার্চ সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। একই জায়গা থেকে আসা আল জাসাসিয়া জাহাজটি ৬৩ হাজার ৭৫ মেট্রিক টন এলএনজি নিয়ে ৫ মার্চ সকাল সাড়ে ১০টায় বন্দরে পৌঁছে।

এছাড়া কাতারের রাস লাফান থেকে ৬২ হাজার ৯৮৭ মেট্রিক টন এলএনজি নিয়ে আসা লুসাইল জাহাজটি সোমবার (৯ মার্চ) চট্টগ্রাম বন্দরে ভিড়বে। একই বন্দর থেকে রওনা হওয়া ৫৭ হাজার ৬৬৫ মেট্রিক টন এলএনজি বোঝাই আল গালায়েল জাহাজ ১১ মার্চ এবং ৬২ হাজার মেট্রিক টন এলএনজি বোঝাই লেব্রেথাহ জাহাজ ১৪ মার্চ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

অন্যদিকে, ওমানের সোহার বন্দর থেকে আসা জি-ওয়াইএমএন নামের আরেকটি এলপিজি জাহাজ ১৯ হাজার ৩১৬ মেট্রিক টন কার্গো নিয়ে ২৬ ফেব্রুয়ারি ভোর ৫টা ৩০ মিনিটে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে মেরিন ইথানল গ্যাস (এমইজি) বহনকারী বে-ইয়াসু জাহাজটি ৫ হাজার ১৯ মেট্রিক টন কার্গো নিয়ে ৫ মার্চ সকাল ১০টা ৪০ মিনিটে বন্দরে পৌঁছেছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সৈয়দ রেফায়েত হামিম বলেন, আটটি জাহাজ আগেই হরমুজ প্রণালি অতিক্রম করেছে। চারটি ইতোমধ্যে বন্দরে পৌঁছেছে। একটি আজকে এবং বাকি তিনটি পাইপলাইনে রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং পাল্টা প্রতিক্রিয়ার কারণে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই প্রণালি ব্যবহার করেই মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বাংলাদেশের বড় অংশের জ্বালানি পণ্য আমদানি করা হয়। ফলে পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে ভবিষ্যতে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হতে পারে।

  • প্রকাশ : রবিবার ০৮ মার্চ, ২০২৬, সময় : ১:২১ পিএম

এ সম্পর্কিত আরও খবর


ঘন কুয়াশায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ছবি : সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ০৮ মার্চ, ২০২৬, সময় : ১:২১ পিএম

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (৮ মার্চ) সকাল ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।

এর আগে সকাল ৭টা থেকে পদ্মা নদীর অববাহিকায় ঘন কুয়াশার কারণে নৌপথে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। ফেরির চলাচলের মার্কিং পয়েন্ট চালকের দৃষ্টিসীমার বাইরে চলে গেলে বিআইডব্লিউটি কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে এবং দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, কুয়াশার ঘনত্ব কমে আসা এবং নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক হওয়ায় পরিস্থিতি বিবেচনায় সকাল সাড়ে ৯টা দিকে ফেরি চলাচল পুনরায় চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে। ফেরি চলাচল শুরু হওয়ার পর ধীরে ধীরে যানজট কমতে শুরু করেছে।