"তারপর আবার দশ লাখ বছর পর"

"তারপর আবার দশ লাখ বছর পর"

...............................................

তারপর আবার দশ লাখ বছর পর

ঘুম থেকে উঠে হাতে মোবাইল নিয়ে

দেখবো- একটি অচেনা নাম্বার থেকে

কল এসছে-, ছয় ঘন্টা আগে, তখন

হয়তো ভোর চারটে ছিলো

টেবিলে সকালের নাস্তা খেতে বসে কল

রিটার্ন করতেই,- ওপাশ থেকে রিসিভ

করে কয়েক সেকেন্ড শান্ত থেকে বলবে-

আমি পাপড়ি....

বলবে- সারাত ঘুম হয়নি....

বুকে খুব ব্যাথা ছিলো দম বন্ধ হয়ে যাবে ভেবেছি

তাই তোমাকে বেশি মনে পড়ে গিয়েছিল

কাঁদতে কাঁদতে বলবে- তুমি কেমন আছ?

আমাকে নিশ্চয়ই ছিনতে পেরেছ?- আমি পাপড়ি

তারপর বলবে- আমি হয়তো মরবো দু-একেই

তারপর- স্মৃতির পুস্তক খুলে আমাকে শুনাবে

এক সাথে কথা বলতে বলতে বিকেল-সন্ধ্যা-সারা

রাত কাটিয়ে সূর্যউদয় করেছি,

বলবে- কত জোছৎসনায় এত কাছে

এসেছি ভরা গঙ্গা-উত্তাল সমুদ্র- ডুববো

বলে একসাথে,-ডুবা হয়নি কখনোই,

বলবে- এখন আমি বুড়ি গঙ্গা-তুমি মৃত

সাগার রেখা কেবল,

তবুও আমাদের মধ্যে

থেকে আছে, দশ লাখ বছর আগের সেই বাঁধ

ভাঙা প্রবল যৌবোনা শরিৎ স্রোত,-উত্তাল টগবগ

অশান্ত অর্ণব...

মহো-ময় চোখের পবিত্র নেশা-

বুক ভরাট হয়ে আসা দাবদাহ শ্বাস...

তৃষ্ণানর্ত্ব-কামভাসনার

বিরহ লয়ে দুজন দুজনকে বুঝেছি

দু হাত দিয়ে দুজনার চক্ষের জল আড়াল করেছি

ফিরে গেছি পৃথিবীর দুই মেরুতে আবার

তারপর একটা দির্ঘশ্বাস,-বলবে আমিতো এমনি

"তুমি তো আমাকে বুঝতে"

অভিমানের- হিমালয় অঞ্চল শাখা প্রশাখার চূড়া গুলো তো তুমি ভেঙে গুড়িয়ে দিয়ে আমার পাশে দাড়াতে

পারতে!?দাড়াওনিতো?

বলবে- জীবনে এত বেশি আক্ষেপ- উদ্বেগ- উৎকন্ঠা

নিয়ে প্রতিক্ষায় ছিলাম, তুমি হয়তো আসবে

এসে বলবে- "আমি তোমাকে বুঝি"

বুঝনিতো!?

তার পর বলবে- এখন, না ফেরবার যাবার বেলা-

তুমি যদি একটু আসতে, - আবার সেই দশ লাখ বছর

আগের মত করে আসতে,তোমাকে একটু ছুঁয়ে দিতাম

তোমাকেও শান্ত করে দিতেম,তোমাকে দেখতাম

সামনে বসিয়ে, তোমাকে দেখবার তৃষ্ণা আমার জন্মান্তরে,তোমাকে একটু জড়িয়ে ধরবো,আর কাঁদবো

যেমন কেঁদেছি বহুবার তোমার সম্মুখে....

দশ লাখ বছর আগেও

বলবে -তোমাকে প্রণাম করবো-চরণ ধুলো নেবো,

তুমি এসো,-বলবে- আমার চিকুর শুভ্রতায় ছে গেছে

চোখের ভ্রু'ও,দৃষ্টি কুয়াশায় ভরাট হয়ে আছে

শরীরের টানটান চামড়ায় কুচকুচে একে ভারেই

বুড়িয়ে গেয়াছি আমি,তুমি দেখলে বলবে-

আমি এক কোটি

ঝড়োযুগ পার করেছি,

তবু তুমি এসো- তোমাকে চোখে ঠিক বুঝতে না পারলেও ---তোমার মায়াবী গন্ধে

তোমাকে উপলব্ধ করে নেবো

আমার জন্য কোন ফুল আনতে হবেনা

কোন রঙিন স্বপ্নও দেখাতে হবে, শুধু তুমি এসো

বলবে-তোমার আগমনে আমার দশ লাখ বছরের

পুরোনো সব লাভ ক্ষতি পুষিয়ে নেবো

একটু এসো- এসো...

তারপর হয়তো আমি আসবো

দুজনাকে দেখবো তারপর আবার কেটে যাবে

দশ লাখ যুগ এক দেখাতে

 

জসিম গাজী

Copyright © priyokagoj.com All Right Reserved.
Developed By Monoputo