কীটঘ্ন-কীর্ণ
......................................................
সব কর্ম ফল নিজের কপালে এঁটে দেন
----ঈশ্বর ,
তার পর তা বহন করতে হয়--ভোগ-হজম,
একদিন এই দেহ রেখে-আত্মা নিয়ে নিজেকে
পালাতে হয় অদৃশ্য শহরে,
তাঁরাদের যগৎ ভেদ করে....
এই পথে পথে নিজের যাতায়াত
আর কারো চোখে পরবেনা
এই শহরের কোন এক মহল্লায়
আধিপত্য---কেউ দেখবেনা
চোখ রাঙানো-মানুষের মনে
ভীতি তৈরি--- হুংকার হবেনা
নিজ অর্জন-ঘুশ-সুদ-ভূমি-দখল
দুর্বলের রাস্তা অবোধ্য করা-
শক্তির মোহরা দেখানো-নিরহকে
এই যে অহমিকা'-- এর সকল কিছুই
আমার কৃতকাম-আমি তা বক্ষন করবো
নিরুদ্দেশ হয়ে যাবো আত্মগর্ব নিয়ে
এই অমূল্য তনুশ্রী পঁচে যাবে মাঠির গর্ভে
চিতার দহনে ছাই হয়ে যাবে দেশ্যভূত
তার পর আত্মা আমার সকল কু'সঞ্চয়
ইন্দ্রিয়সেবা করে যাবে অসীম কাল অব্দি
......জসিম গাজী